আর্জেন্টিনার পতাকার রঙে বাড়ি রাঙালেন মেসির ভক্ত

আর্জেন্টিনার পতাকার রঙে বাড়ি রাঙালেন মেসির ভক্ত

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ । আপডেট ০৯:৩০

রাস্তা দিয়ে চলতে চোখ যায় বাড়িটির দিকে। পুরো বাড়ির চারপাশের দেয়াল নীল আর সাদা রঙ দিয়ে রাঙানো। দেখতে একদম আর্জেন্টিনার পতাকার মতো। দেয়ালের দুই পাশে মেসির ছবিও আঁকা হয়েছে। তবে এটি মেসির বাড়ি নয়, মেসির ভক্ত মেহেদী হাসানের বাড়ি।

জয়পুরহাট সদর উপজেলার আউশগাড়া ইনরাপাড়ার বাসিন্দা মেহেদী হাসান আর্জেন্টিনা দল ও মেসিকে দারুণ ভালোবাসেন। এই ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে তিনি নিজের বাড়ির দেয়াল রাঙিয়েছেন দলটির পতাকার রঙ দিয়ে।

জানা গেছে, আউশগাড়া গ্রামের বাসিন্দারা খেলাপ্রেমী। এই গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলেরই সমর্থক রয়েছে। আর আর্জেন্টিনা দলকে একটু বেশিই ভালোবাসেন মেহেদী হাসান। ছোটবেলা থেকেই তিনি খেলাধুলা ভালোবাসেন এবং আর্জেন্টিনাকে সমর্থন করেন। ২০০৬ সালে বিশ্বকাপের সময় থেকে নিজের বাড়িতে আর্জেন্টিনার পতাকা উড়ানো শুরু করেন। এবার নিজের বাড়িটি রাঙিয়েছেন আর্জেন্টিনার পতাকার রঙে।

মেহেদীর বাড়িতে গিয়ে দেখা যায়, ইট দিয়ে তৈরি বাড়ির প্রবেশ পথের বাম পাশে রয়েছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। বাড়ির চারপাশের দেয়ালে সবই আর্জেন্টিনার পতাকার রঙে রঙ করেছেন। একপাশের দেয়ালে ফুটবল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মেসি আর পেছনের পাশে মেসির ছবি আঁকা হয়েছে।

মেহেদী হাসান বলেন, আমি ঢাকার আশুলিয়ায় একটি শোরুমে ম্যানেজার পদে চাকরি করি। ছোট থেকেই আর্জেন্টিনা দলের প্রতি আমার প্রবল ভালোবাসা রয়েছে। যেটি ভাষায় প্রকাশ করা যাবে না। এই ভালোবাসা থেকেই সাপোর্ট করা দলের পতাকার রঙ দিয়ে বাড়ি সাজিয়েছি। এছাড়া আমাদের গ্রামের আর্জেন্টিনার সমর্থকদের জার্সি উপহার দিয়েছি, আরও দেব। আগামীকাল মঙ্গলবার আর্জেন্টিনার দল মাঠে নামবে। এজন্য এদিন কেক কাটা, র‌্যালি ও খেলা দেখার সময় খাবারের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

ওই গ্রামের মোহাম্মদ হোসেন বলেন, আমিও আর্জেন্টিনার সাপোর্টার। মেহেদী ভাইয়ের বাড়িটি দেখে আমার খুবই ভালো লাগছে। দেয়ালে মেসির ছবিও আছে। তিনি মেসির বড় ভক্ত। আর আমাদের গ্রামে আর্জেন্টিনা ছাড়া ব্রাজিলেরও ভক্ত রয়েছে। তবে আর্জেন্টিনার ভক্ত বেশি।

আর্জেন্টিনার আরেক সাপোর্টার ফয়সাল রহমান বলেন, বাড়িটি আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়েছেন মেহেদী মামা। তিনি আর্জেন্টিনা দলকে খুব ভালোবাসেন। এছাড়া অনেককে জার্সি দিয়েছেন। যাতে সবাই মিলে উৎসব উদযাপন করতে পারি। আমার বিশ্বাস এবার বিশ্বকাপ আর্জেন্টিনা নেবে।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading