কলম্বিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ৮
নিহতদের মধ্যে ছয় জন যাত্রী ও দুই জন ক্রু। তবে একটি বাড়ির উপর প্লেনটি বিধ্বস্ত হলেও ওই বাড়ির কোনো বাসিন্দার আহত বা নিহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:১৭
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় একটি প্লেন দুর্ঘটনায় আট আরোহী নিহত হয়েছেন। যান্ত্রিক ত্রুটির কারণে প্লেনটি একটি বাড়ির উপর বিধ্বস্ত হলে প্রাণহানির এ ঘটনা ঘটে বলে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
স্থানীয় সময় সোমবার সকালে ওলায়া হেরারা বিমানবন্দর থেকে প্লেনটি উড্ডয়ন করে। এরপর প্লেনটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়।
প্লেনটিকে বিমানবন্দরে ফেরত আসতে বলা হলেও তা সম্ভব না হওয়ায় কলম্বিয়ার দ্বিতীয় বৃহৎ শহর মেডিলিনে একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়। আন্দিজ পর্বতবেষ্টিত মেডিলিন শহরটি একটি সরু উপত্যকায় অবস্থিত।
নিহতদের মধ্যে ছয় জন যাত্রী ও দুই জন ক্রু। তবে একটি বাড়ির উপর প্লেনটি বিধ্বস্ত হলেও ওই বাড়ির কোনো বাসিন্দার আহত বা নিহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে শহরের মেয়র ডেনিয়েল কুয়েনতিরো টুইটারে জানিয়েছেন, প্লেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার সব ধরনের সহযোগিতা করবে।
ইউডি/এআই

