সলোমন দ্বীপপুঞ্জে ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

সলোমন দ্বীপপুঞ্জে ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
ভূমিকম্পের ফলে শহরের কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:২৫

প্রশান্ত মহাসাগরের সলোমন দ্বীপপুঞ্জে একটি শক্তিশালী সাত মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এরপরই উপকূলজুড়ে একটি সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়ে এখনও জানা যায়নি।

আমেরিকান জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টার পরপরই দ্বীপপুঞ্জের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ম্যালাঙ্গোতে ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ম্যালাঙ্গোর ১৮ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে।

রাজধানী হোনিয়ারার বাসিন্দারা জানিয়েছেন, প্রায় ২০ সেকেন্ড ধরে কম্পন স্থায়ী হয়।

এদিকে, ভূমিকম্পের ফলে শহরের কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading