সূচকের সাথে বেড়েছে লেনদেনও
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:৫৫
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। সূত্র-ডিএসই-সিএসই।
মঙ্গলবার ডিএসইতে ৪২৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৩৫১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩০ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯০ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৯টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইউডি/কেএস

