তিন ডিআইজি প্রিজন্স ও দুই জেল সুপারকে বদলি
উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ নভেম্বর ২০২২ । আপডেট ১২:০০
তিন কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) ও দুই সিনিয়র জেল সুপারকে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে বদলির এ প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন উপ-সচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা।
প্রজ্ঞাপনে বলা হয়, চট্রগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক এ. কে. এম ফজলুল হককে ঢাকা বিভাগে, রংপুর কারা উপ-মহাপরিদর্শক মো. আলতাব হোসেনকে চট্রগ্রাম বিভাগে ও ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর হককে রংপুর বিভাগের কারা উপ-মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
এতে আরও বলা হয়, হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল আজিজকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ও রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালাকে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হিসেবে বদলি করা হয়েছে।
ইউডি/সুপ্ত

