রংপুর সিটিতে আওয়ামী লীগের প্রার্থী লুৎফা ডালিয়া

রংপুর সিটিতে আওয়ামী লীগের প্রার্থী লুৎফা ডালিয়া
আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।

উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:৩৬

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়র পদে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

বুধবার (২৩ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। লুৎফা ডালিয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।

গত ৭ নভেম্বর রসিক নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফশিল অনুযায়ী আগামী ২৭ ডিসেম্বর ভোট হবে।

মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। ১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৮ ডিসেম্বর।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading