১০ ডিসেম্বর ওয়ার্ডে-ওয়ার্ডে পাহারায় থাকবে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী

১০ ডিসেম্বর ওয়ার্ডে-ওয়ার্ডে পাহারায় থাকবে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:৪৪

আগামী ১০ ডিসেম্বর সমাবেশের নামে বিএনপি রাজধানীতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি জানান, সেজন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারায় থাকবেন।

বুধবার (২৩ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী কারণে নয়াপল্টনের সামনে সমাবেশ করতে চান? ওনারা বিশাল সমাবেশ করবেন বলে ঘোষণা দিয়েছেন। কেউ বলছেন ১০ লাখ, আবার কালকে একটা টেলিভিশনে দেখলাম ২৫ লাখ লোকের সমাগম করার কথা বলা হচ্ছে। নয়াপল্টনের সামনে কোনোরকমে ৫০ হাজার মানুষ ধরে।

‘আর সমাবেশ কেন একটি প্রধান রাস্তা বন্ধ করে করতে হবে? আমরা কি কোনো প্রধান রাস্তা বন্ধ করে সমাবেশ করি? তারা অন্যান্য জায়গায় যেগুলো সমাবেশ করেছে সেগুলো তো মাঠেই হয়েছে। তারা যেভাবে সমাবেশ করতে বলছে যে বিশাল মানুষ হবে, সে রকম মাঠ তো ঢাকায় নেই। সে রকম যদি করতে চায় পূর্বাচল ছাড়া আমি কোনো জায়গা দেখি না। ১০ লাখ, ২০ লাখ মানুষের জন্য পূর্বাচল ছাড়া তো জায়গা নেই আসলে।’

মন্ত্রী বলেন, ‘তারা কেন নয়াপল্টনের সামনে করতে চায় সেটি সহজেই অনুমেয়। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়; তারা হেফাজতে ইসলাম যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছিল, সে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তারা প্রয়োজনে গাড়ি ভাঙচুর, অগ্নিসন্ত্রাস সেগুলো করতে চায় এবং মানুষের সম্পত্তির ওপর হামলা করতে চায়। এগুলো করতে চায় দেশে একটা বিশেষ পরিস্থিতি তৈরি করার জন্য।’

‘বাংলাদেশের মানুষ, ঢাকা শহরের মানুষ সেটি হতে দেবে না। ১০ ডিসেম্বর আমাদের কর্মীরা, আমাদের নেতারা ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারায় থাকবেন’, বলেন ড. হাছান মাহমুদ।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading