অপু-বুবলীর ফেসবুকীয় ‘বাহাস’

অপু-বুবলীর ফেসবুকীয় ‘বাহাস’

উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ নভেম্বর ২০২২ । আপডেট ২২:৩০

ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। দুজনই আবার সুপারস্টার শাকিব খানের সন্তান জয় ও বীরের মা। অপু বিশ্বাস শাকিবের প্রাক্তন স্ত্রী, আর বুবলী এখনও বর্তমান নাকি প্রাক্তন, তা নিয়ে রয়েছে নানা গুঞ্জন। সে যা-ই হোক, এবার শাকিবকে নিয়েই এই দুই নায়িকা ফেসবুক বাহাসে মেতেছেন।

গত রোববার ছিল বুবলীর জন্মদিন। এ উপলক্ষে তাকে নিয়ে গণমাধ্যমে বেশ কিছু সংবাদ প্রকাশ পেয়েছে। তেমনই এক সংবাদের শিরোনাম- ‘শাকিবের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল পেয়ে বুবলীর চোখে জল’। আর এই সংবাদটি নিয়েই তাদের মধ্যে কাজিয়ার শুরু। মঙ্গলবার এর সূত্রপাত করেছেন অপু।

ফেসবুক অ্যাকাউন্টে একাধিক হাসির ইমো জুড়ে দিয়ে সংবাদটি শেয়ার করে অপু লেখেন, ‘কী মজা, মজা।’ এদিকে নাম উল্লেখ না করলেও ফেসবুকে অপুর এমন খোঁচার জবাব বেশ কড়াভাবেই দিয়েছেন বুবলী।

অন্যের উদ্ধৃতি দিয়ে অপুকে ‘ওই বেটি’ বলে সম্বোধন করে বুধবার সকালে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

বুবলী লেখেন, ‘একজন হঠাৎ করেই বলে উঠলো, আরে ওই বেটি যে আপনাদের ছবিসহ নিউজ তার নিজের ফেসবুক ওয়ালে বাঁধাই করে রাখসে এটাই তো আপনার মজা, এতেই তো বোঝা যায় তার শয়নে স্বপনে শুধুই আপনি।’ সঙ্গে জুড়ে দিয়েছেন একাধিক হাসির ইমো।

বুবলীর খোঁচা দেয়া এমন স্ট্যাটাসে পর এ দিন বিকেলে আরেক স্ট্যাটাসে এর জবাবও দেন অপু। লেখেন, ‘শিক্ষিত মানুষের ওয়ালে কল পাড়ের বুলি, বেটি বেটি বেটি।’

অপু-বুবলীর অন্তর্জাল যুদ্ধে নেটবাসী নানারকম প্রতিক্রিয়া দিচ্ছে। তবে যাকে ঘিরে এই লড়াই, সেই শাকিব খান রয়েছেন নিশ্চুপ। দু’জনের কারও বিষয়েই মন্তব্য দিচ্ছেন না তিনি।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading