‘কোনোভাবেই সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে না ইরান’

‘কোনোভাবেই সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে না ইরান’

উত্তরদক্ষিণ। শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, আপডেট ০৯:০৭

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকাকে দিয়ে দিতে রাজি হয়েছে। কিন্তু ইরান সেই দাবি সরাসরি অস্বীকার করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, এই সম্ভাবনা আদৌ বিবেচনা করা হচ্ছে না। তিনি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেন, ‘আমাকে স্পষ্ট করতে হবে যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই কোথাও হস্তান্তর করা হবে না। ইরানি ভূমি যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ ও পবিত্র, এই বিষয়টিও আমাদের কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ।’

বাগাই আরও জানান, ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়টি তেহরান ‘কখনো বিবেচনাই করেনি’। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার বিষয়ে আলোচনার যে খবর বেরিয়েছে, সেটির সমালোচনা করলেও তিনি সরাসরি এই সম্ভাবনা নাকচ করেননি।

এর আগে ট্রাম্প বলেছিলেন ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে এবং সেটি আমেরিকায় রপ্তানি করা যাবে। এদিকে অ্যাক্সিওসের খবর অনুযায়ী, আমেরিকা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের বিনিময়ে ২ হাজার কোটি ডলারের একটি চুক্তির কথাও ভাবছে।

দুই পক্ষের মধ্যে আলোচনা এখনো চলছে। যুদ্ধ শেষ করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা অব্যাহত রয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading