ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের ওপর হামলার অভিযোগ

ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের ওপর হামলার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাত্রদল নেতা নয়নের পরিবারের খোঁজ নিয়ে ঢাকায় ফেরার পথে তারা হামলার শিকার হয়েছেন বলে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে।

উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:৪১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৩ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার কৃষ্ণপুরা এলাকায় হামলার এই ঘটনা ঘটে বলে জানান তাদের গাড়িতে থাকা ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ‘আড়াইহাজার কৃষ্ণপুরা আওয়ামী লীগের অফিসের কাছাকাছি হামলার এ ঘটনা ঘটে।’ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।

‘গাড়ির চালকসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে’, বলেন আবুল কালাম আজাদ।

ওই সময় তাদের গাড়ি ভাঙচুর করা হয়। গাড়িটি আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাত্রদল নেতা নয়নের পরিবারের খোঁজ নিয়ে ঢাকায় ফেরার পথে তারা হামলার শিকার হয়েছেন বলে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। খোঁজ নিচ্ছি।’

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading