খাবার নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় নেতাকর্মীরা

খাবার নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় নেতাকর্মীরা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:০০

যশোরের শামস উল হুদা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে ইতোমধ্যে সমাবেশস্থলে হাজির হয়েছেন কয়েক লাখ নেতাকর্মী। প্রধানমন্ত্রীর অপেক্ষায় সমাবেশস্থলে বসেই খাওয়া সেরে নিচ্ছেন নেতাকর্মীরা। তারা খাওয়ার জন্য সঙ্গে এনেছেন রুটি কলা, আলু ভাজি।

সরেজমিনে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে যশোর শামস উল হুদা স্টেডিয়াম এবং রাজ্জাক কলেজ মাঠ প্রাঙ্গণ ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে। নেতাকর্মীরা দলবদ্ধ হয়ে কেউ সকালের নাস্তা করছেন আবার কেউ দুপুরের খাবার খাচ্ছেন।

শার্শা উপজেলার আব্দুর রহিম বলেন, প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে সকাল ৭টায় যশোরে এসেছি। শহরে বেশিরভাগ দোকান-পাট বন্ধ। খাবারের সংকট হতে পারে এজন্য বাড়ি থেকে খাবার নিয়েই জনসভায় হাজির হয়েছি। এখন সকালে আর দুপুরের খাবারের জন্য কোনো চিন্তা নেই। জনসভায় আমাদের সাথে যারা এসেছেন অনেকেই খাবার নিয়ে আসেনি। আমরা তাদের সঙ্গে খাবার ভাগাভাগি করে খাচ্ছি।

বৃহস্পতিবার যশোরে আসছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি ও কর্মযজ্ঞ ইতোমধ্যে শেষ করেছে দলীয় নেতাকর্মীরা ও প্রশাসন। দলীয় ফোরামে এবং প্রশাসনে চলছে এখন শেষ সময়ের সর্বোচ্চ সতর্কতা।

দলীয় সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় ব্যানারে ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর এটিই প্রথম জনসভা। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গোটা যশোর জেলা এখন নিরাপত্তার চাদরে ঢাকা। নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগের স্মরণকালে এটিই সবচেয়ে বৃহত্তম জনসমাবেশ হতে চলছে। বৃহত্তর যশোর জেলাসহ খুলনা বিভাগের ১০ জেলা থেকেও কয়েক লাখ নেতাকর্মী এ সমাবেশে যোগদান করবেন। ফলে এ জনসমাবেশ জনসমুদ্রে রূপ নেবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading