শাকিব আমার ইমেজ নষ্ট করছে: বুবলী

শাকিব আমার ইমেজ নষ্ট করছে: বুবলী

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:০৮

এক হিরার নাকফুল নিয়ে অপু-বুবলীর মধ্যে যা হলো তা কারও অজানা নয়। এবার এই কলহে যোগ দিয়েছেন দুই নায়িকার সন্তানের বাবা শাকিব খান। শুরুতেই তিনি জানিয়েছেন, ডায়মন্ডের কোনো নাকফুল বুবলীকে তিনি উপহার দেননি। এতে বেশ ক্ষুব্ধ হয়েছেন বুবলী। ক্ষোভ প্রকাশ করে একটি সংবাদমাধ্যমকে বুবলী জানান, শাকিব তার ইমেজ নষ্ট করছেন।

বুবলী বলেন, ‘প্রায় সাত বছর ধরে ওর সঙ্গে সম্পর্ক। এই সাত বছরে কখনও তার সম্মানহানি হয় এমন কোনো কথা কখনো কোথাও বলিনি। তার সম্মান যেনো ঠিক থাকে সর্বদা সেদিকে খেয়াল করে চলেছি। তার অনুমতি নিয়েই অন্য নায়কদের সঙ্গে কাজ করেছি। কিন্তু তাতে কী হলো? সে তো একের পর এক মন্তব্য করে আমার সম্মানহানি করছে। আমার ইমেজ নষ্ট করছে।’

তিনি বলেন, ‘দুই দিন পর পর আমাকে নিয়ে এভাবে মন্তব্য করা তো মেনে নেওয়া যায় না। আমি তো সবকিছু ঠিক রাখতে কম চেষ্টা করছি না। যখন তার সঙ্গে যোগাযোগ থাকে তখন এক রকম। আবার একটু দূরে এলেই আরেক রকম। কিন্তু আমি তো তার সম্মান হেয় এমন কখনও কিছু বলিনি করিওনি। তাহলে আমাকে নিয়ে কেনো একের পর এক এভাবে মন্তব্য! তাই ভাবছি এখন আমার উচিত বিষয়গুলো নিয়ে কথা বলা। না হলে সবাই আমাকে ভুল বুঝবে।’

সবশেষে বীরের মা জানান, আর চুপ থাকতে চান না তিনি। নিজের মান-সম্মানের কথা ভেবে, সন্তানের কথা ভেবে এবার মুখ খুলবেন তিনি। সংবাদ সম্মেলন করে তুলে ধরবেন বিস্তারিত।

গত ২০ নভেম্বর ছিল ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীর জন্মদিন। সেদিন এক সংবাদমাধ্যমকে বুবলী জানান, এবারের জন্মদিনে সবচেয়ে আকর্ষণীয় গিফট এসেছে স্বামী শাকিব খানের হাত থেকে। স্ত্রী বুবলীকে হিরার নাকফুল দিয়েছেন স্বামী শাকিব।

তার এই কথা কোট করে একাধিক নিউজও হয়। সেইসব নিউজের একটি লিংক নিজের ফেসবুক পেজে শেয়ার করে বুবলীকে খোঁচা দিয়ে অপু লিখেছেন, ‘কী মজা, কী মজা!’ সঙ্গে জুড়ে দিয়েছেন কয়েকটি হাসির ইমোজি। এরপর থেকেই ঝগড়া চলছে তাদের। এরমধ্যে শাকিব ঢুকতেই ইস্যুটি অন্যদিকে মোড় নিচ্ছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading