কোনও দিন ক্ষমতায় আসতে পারবে না বিএনপি: হানিফ

কোনও দিন ক্ষমতায় আসতে পারবে না বিএনপি: হানিফ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:১০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি আর কোনও দিন দেশের রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না।’

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে যশোর শহরের শামস্-উল হুদা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে হানিফ বলেন, ‘রাজনীতি ছাড়ার মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গেছে বিএনপির এক নেতা। সেখান থেকে সে ঘোষণা দিয়েছে ‘‘টেক ব্যাক বাংলাদেশ’’। আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমেছেন, ‘‘তাদের গো ব্যাক পাকিস্তান’’ করে দেবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের পদ্মা সেতুসহ বিভিন্ন ধরনের উন্নয়নের অগ্রযাত্রা হচ্ছে। এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিএনপি ষড়যন্ত্র করছে, হুঙ্কার দিচ্ছে। ১০ ডিসেম্বরের পর এতিমের টাকা মেরে খাওয়া খালেদা জিয়ার কথায় নাকি দেশ চলবে! এর বিরুদ্ধে আওয়ামী লীগ যখন মাঠে নেমেছে, তখন তারা ব্যাক ফুটে চলে গেছে।’

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading