দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:০০
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩০১ প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির দর বেড়েছে, ২৭টির দর কমেছে, ৩০১টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বুধবার চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৫০ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৬৫ টাকা ৫০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৯০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এপেক্স ফুডসের ৮.০৩ শতাংশ অ্যাডভেন্ট ফার্মার ৭.২৫ শতাংশ, মনোস্পুল পেপারের ৫.২০ শতাংশ, এডিএন টেলিকমের ৫.১০ শতাংশ, বিকন ফার্মার ৫.০২ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৪.৮৮ শতাংশ, নাভানা ফার্মার ৪.৩৬ শতাংশ, এএফসি এগ্রোর ৩.৮২ শতাংশ এবং পেপার প্রসেসিংয়ের ৩.৫৪ শতাংশ দর বেড়েছে।
ইউডি/কেএস

