দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:৪০
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩০১ প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির দর বেড়েছে, ২৭টির দর কমেছে, ৩০১টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ওরিয়ন ইনফিউশনের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বুধবার ওরিয়ন ইনফিউশনের ক্লোজিং দর ছিল ৭১৬ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৬৬২ টাকা ৪০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৫৩ টাকা ৭০ পয়সা বা ৭.৪৯ শতাংশ কমেছে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জিপিএইচ ই্পাতের ৫.২৮ শতাংশ, এমবি ফার্মার ৩.১৬ শতাংশ, ফাইন ফুডসের ৩.১৬ শতাংশ, সোনালী পেপারের ২.৭১ শতাংশ, প্রাইম লাইফ ইন্সুরেন্সের ২.৬৪ শতাংশ, সোনালী আঁশের ২.৩৫ শতাংশ, সন্ধানী লাইফ ইন্সুরেন্সের ১.৭৭ শতাংশ, পদ্মা লাইফ ইন্সুরেন্সের ১.৭০ শতাংশ এবং পপুলার লাইফ ইন্সুরেন্সের ১.৫৬ শতাংশ দর কমেছে।
ইউডি/কেএস

