ঘানার পরিকল্পনায় সোনার বিনিময়ে তেল

ঘানার পরিকল্পনায় সোনার বিনিময়ে তেল

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:১০

রিজার্ভে থাকা মার্কিন ডলারের বদলে সোনা দিয়ে পরিশোধিত তেল ও এ জাতীয় পণ্য কেনার নতুন একটি নীতি নিয়ে ঘানা কাজ করছে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মুহাম্মুদু বাউমিয়া। ফেসবুকে তিনি একথা জানান। তেল আমদানিকারকদের ডলারের চাহিদার সঙ্গে ‍বিদেশি মুদ্রার রিজার্ভ কমে আসার বিপদ মোকাবেলায় আফ্রিকার দেশটি এ পদক্ষেপের পথে হাঁটছে। দেশটিতে বিদেশি মুদ্রার রিজার্ভ কমে আসার সঙ্গে সঙ্গে স্থানীয় মুদ্রা দুর্বল হচ্ছে এবং জীবনযাত্রারও খরচও বেড়ে যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা।

মুহাম্মুদু বাউমিয়া

চলতি বছরের সেপ্টেম্বরের শেষে ঘানার মোট বিদেশি মুদ্রার রিজার্ভ ছিল ৬৬০ কোটি ডলারের মতো, যা তাদের তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো যথেষ্ট নয়।ঘানার সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের শেষেও দেশটির মোট রিজার্ভ ছিল ৯৭০ কোটি ডলারের কাছাকাছি।

ভাইস প্রেসিডেন্ট মুহাম্মুদু বাউমিয়া বলেছেন, আগামী বছরের প্রথম প্রান্তিকে ডলারের বদলে সোনা দিয়ে তেল কেনার পরিকল্পনাটি কার্যকর করা গেলে, নতুন এ নীতি আমাদের ব্যালেন্স অব পেমেন্টে মৌলিক পরিবর্তন আনবে এবং আমাদের মুদ্রার ক্রমাগত অবচয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। সোনার বিনিময়ে তেল বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের প্রতিনিধিত্ব করছে বলেও তার মন্তব্য।

ইউডি/এজেএস

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading