ডেঙ্গু: হাসপাতালে নতুন ভর্তি ২২১, মৃত্যু আরও ১

ডেঙ্গু: হাসপাতালে নতুন ভর্তি ২২১, মৃত্যু আরও ১

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:৪৫

সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে আরও একজনের মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২৪২ জনে দাঁড়াল। এছাড়া একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২২১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে এক হাজার ৯৬৯ জন।

শুক্রবার (২৫ নভেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ১৪১ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮০ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে এক হাজার ১৩৫ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছে ৮৩৪ জন।

এ বছরের ১ জানুয়ারি থেকে শুক্রবার (২৫ নভেম্বর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ হাজার ১৪৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫২ হাজার ৯৩৪ জন।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading