আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক হলেন জাহানারা

আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক হলেন জাহানারা

উত্তরদক্ষিণ । শনিবার, ২৬ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:১৫

আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক হয়েছেন জাহানারা বেগম।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের সম্মেলন মঞ্চেই তার নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জাহানারা বেগম বর্তমানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন মেহের আফরোজ চুমকি। তিনি আজ মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading