ইউনিয়ন ব্যাংকের ঝালকাঠি শাখা উদ্বোধন

ইউনিয়ন ব্যাংকের ঝালকাঠি শাখা উদ্বোধন

উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:৫৩

‘শরীআহ ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা’ প্রদানের প্রত্যয়ে ঝালকাঠিতে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের শাখা উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম, এবং ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী ইমদাদুল ইসলাম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং ঝালকাঠির স্থানীয়গণ্যমান্য ব্যক্তিবর্গ। (প্রেস বিজ্ঞপ্তি)

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading