‘বাতাস ছুটুক তুফান উঠুক, দমব না, থামব না’

‘বাতাস ছুটুক তুফান উঠুক, দমব না, থামব না’
বক্তারা সারা দেশে নারী নির্যাতনের প্রতিবাদ জানান। এ ছাড়া নির্যাতন বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:২১

‘বাতাস ছুটুক তুফান উঠুক, দমব না, থামব না’, স্লোগানে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে রোববার (২৭ নভেম্বর) সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ‘দুর্বার নেটওয়ার্ক ঝিনাইদহ’ ও নারীপক্ষ।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

‘মানবাধিকার বাস্তবায়ন সংস্থা’র সভাপতি আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সংস্থাটির সদস্য শরিফা খাতুন, এন এম শাহজালাল, হাফিজুর রহমান, ডা. রেজা সেকেন্দার, লামিয়া, রিতা সরকার, অ্যানিসহ অন্যরা।

এ সময় বক্তারা সারা দেশে নারী নির্যাতনের প্রতিবাদ জানান। এ ছাড়া নির্যাতন বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading