জঙ্গি ছিনতাইয়ের মামলায় আত্মসমর্পণের পর রিমান্ডে ঈদী

জঙ্গি ছিনতাইয়ের মামলায় আত্মসমর্পণের পর রিমান্ডে ঈদী

উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:১২

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় আত্মসমর্পণের পর আসামি ঈদী আমিনকে রিমান্ড দিয়েছেন আদালত।

রোববার (২৭ নভেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে রিমান্ড আদেশ দেন।

কোতোয়ালি থানায় সন্ত্রাস বিরোধ আইনে দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পুলিশ পরিদর্শক মুহাম্মদ আবুল কালাম আজাদ। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড আদেশ দেন।

কোতোয়ালি থানা আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর মো. আশরাফ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২০ নভেম্বর পুরান ঢাকার আদালত চত্বর থেকে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মইনুল হাসান শামীম ওরফে সিফাত ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেলকে ছিনিয়ে নেওয়া হয়। তবে শামীম ও সোহেলের আরও দুই ঘনিষ্ঠ সহযোগী ফাঁসির দণ্ডাদেশ পাওয়া আরাফাত রহমান ও মো. সবুরকে ছিনতাই করতে ব্যর্থ হয় তাদের সহযোগীরা। জঙ্গি ছিনতাইয়ের এক সপ্তাহ পার হলেও শামীম ও সোহেলের খোঁজ মেলেনি। ধরা পড়েনি তাদের মূল সহযোগীরা। পুলিশের ভাষ্য, তারা দেশের ভেতরে কোথাও লুকিয়ে থাকতে পারে।

এ ব্যাপারে সিটিটিসির প্রধান ডিআইজি মো. আসাদুজ্জামান বলেন, ছিনতাই কাণ্ডে অংশ নেওয়া বেশ কয়েকজন জঙ্গিকে আমরা শনাক্ত করেছি। তাদের নাম-পরিচয়ও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পালানো দুই জঙ্গি সীমান্ত পার হতে পারেনি।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading