এসএসসি ২০২২: ৫০ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

এসএসসি ২০২২: ৫০ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । সোমবার , ২৮ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:০৯

২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর তিন হাজার ৭৮৯টি কেন্দ্রে ২৯ হাজার ৬৩৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

অন্যদিকে গত ২০২১ শিক্ষাবর্ষে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি। সে হিসাবে এ বছর অকৃতকার্য শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৩২টি৷

সোমবার (২৮ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি এবং পরিসংখ্যান হস্তান্তর করা হয়। পরে দুপুর ১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এ বছর সব শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৮৭ দশমিক ১৬ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৮৭ দশমিক ৭১ শতাংশ।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading