৮ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার
উত্তরদক্ষিণ । সোমবার , ২৮ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:১৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত আট কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ২৯ নভেম্বর, মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- সিলভা ফার্মা, জিবিবি পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, মেঘনা সিমেন্ট, বিডি থাই ফুড, কোহিনুর কেমিক্যাল, আইসিবি ও ফু-ওয়াং ফুড লিমিটেড।
কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৩০ নভেম্বর, বুধবার। আলোচ্য কোম্পানির রেকর্ড তারিখ ১ ডিসেম্বর, বৃহস্পতিবার।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
ইউডি/এআই

