দর বাড়ার শীর্ষে মুন্নু অ্যাগ্রো

দর বাড়ার শীর্ষে মুন্নু অ্যাগ্রো

উত্তরদক্ষিণ । সোমবার , ২৮ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:১১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেড। সোমবার শেয়ারটির দর ২০ টাকা ৮০ পয়সা বা ৩.৫৯ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৯৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি এক হাজার ৫৪৪ বারে ৭৬ হাজার ৭৮৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য চার কোটি ৫৯ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পেপার প্রসেসিং লিমিটেড। আজ (২৮ নভেম্বর) কোম্পানিটির দর বেড়েছে ছয় টাকা ১০ পয়সা বা ৩.১৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৯৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। আজ কোম্পানিটির ৬ টাকা ১০ বা ৩.১৮ শতাংশ বেড়েছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী পেপার, সোনালী আঁশ, যমুনা অয়েল, বেঙ্গল উইন্ডসোর, পূবালী ব্যাংক ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স (বিজিআইসি) লিমিটেড।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading