দরপতনের শীর্ষে বসুন্ধরা পেপার

দরপতনের শীর্ষে বসুন্ধরা পেপার

উত্তরদক্ষিণ । সোমবার , ২৮ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:০৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে বসুন্ধরা পেপার মিল লিমিটেড। আজ শেয়ারটির দর ৮ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৮ নভেম্বর) কোম্পানিটি সর্বশেষ ৭৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি সাত হাজার ৬২ বারে চার কোটি ৪৫ লাখ তিন হাজার ৮৮৪টি শেয়ার লেনদেন করেছে।

জেনেক্স ইনফোসিস লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৯ টাকা ৮০ পয়সা বা ৯.৭৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৯০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

সামিট অ্যালায়েন্স পোর্ট লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর তিন টাকা ৩০ পয়সা বা ৯.৭১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ৩০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ণ হাউজিং, বিডিকম অনলাইন, ওরিয়ন ইনফিউশন,পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আমরা টেকনোলজি ও আমরা নেটওয়ার্কস লিমিটেড।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading