জিএম কাদেরের দায়িত্ব পালনের নিষেধাজ্ঞা বহাল

জিএম কাদেরের দায়িত্ব পালনের নিষেধাজ্ঞা বহাল

উত্তরদক্ষিণ । বুধবার, ৩০ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:২৭

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন না জি এম কাদের। এর আগে গতকাল হাইকোর্টের এক আদেশ অনুযায়ী আগামী বছরের ৩ জানুয়ারি পর্যন্ত তিনি দায়িত্ব পালনের সুযোগ পান।

কিন্তু আজ বুধবার (৩০ নভেম্বর) সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি ওই আদেশের ওপর ৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সাবেক জাপা নেতা জিয়াউল হক মৃধার করা আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আজ এ আদেশ দেন।

আগামী ৫ ডিসেম্বর আবেদনটির পরবর্তী শুনানির জন্য আদালত তা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন।

আবেদনকারীর আইনজীবী সাঈদ আহমেদ রেজা বলেন, ‘চেম্বার বিচারপতির আদেশ অনুযায়ী জি এম কাদের পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। নিম্ন আদালত সব প্রাসঙ্গিক নথিপত্র পরীক্ষা করে দেখেছেন যে জি এম কাদের দলের গঠনতন্ত্রের পরিপন্থী কাজ করেছেন।’

‘এজন্য নিম্ন আদালত তার দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। কিন্তু হাইকোর্ট কোনো যুক্তি না শুনে নিম্ন আদালতের আদেশ স্থগিত করেছিল’, বলেন সাঈদ আহমেদ রেজা।

ইউডি/এআই

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading