গাইবান্ধা উপনির্বাচন : ১৩৪ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:৪৩
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগে একজন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পাঁচ পুলিশ কর্মকর্তা, একজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ১২৫ জন প্রিসাইডিং কর্মকর্তাসহ মোট ১৩৪ জনের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এ ব্যাপারে সংশ্লিষ্টদের চিঠি দিয়ে আগামী এক মাসের মধ্যে শাস্তি কার্যকর করে ইসিকে জানাতে চিঠি দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ তথ্য জানান।
তবে নির্বাচনে ডিসি-এসপিদের সরাসরি সম্পৃক্ততা না পাওয়ায় তাদের ব্যাপারে শাস্তির সুপারিশ করা হচ্ছে না বলেও জানান হাবিবুল আউয়াল।
ইউডি/এআই

