রেমিট্যান্স ‘কমতে পারে’, ধারণা বিশ্বব্যাংকের

রেমিট্যান্স ‘কমতে পারে’, ধারণা বিশ্বব্যাংকের

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:৪৮

২০২১ সালের তুলনায় চলতি বছর বাংলাদেশের রেমিট্যান্স এক বিলিয়ন ডলার ‘কমতে পারে’ বলে ধারণা করেছে বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিশ্বব্যাংকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছর বাংলাদেশে প্রবাসী আয় ২১ বিলিয়ন ডলার আসতে পারে, যা গত বছর ছিল ২২ বিলিয়ন ডলার।

এ ছাড়া প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুসারে, শীর্ষ আট প্রবাসী আয়ের দেশগুলোর মধ্যে বাংলাদেশ সপ্তম স্থানে থাকবে। গত বছরও বাংলাদেশ একই অবস্থানে ছিল।

এ বছর প্রথম অবস্থানে থাকবে ইন্ডিয়া। দেশটিতে ১০০ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসবে।

তালিকায় এর পরেই থাকবে মেক্সিকো (৬০ বিলিয়ন ডলার), চীন (৫১ ডলার), ফিলিপাইন (৩৮ বিলিয়ন ডলার), মিসর (৩২ বিলিয়ন ডলার) ও পাকিস্তান (২৯ বিলিয়ন ডলার)।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading