রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৩

উত্তরদক্ষিণ । শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:৩২

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার (৩ ডিসেম্বর) একই সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫৪২ পিস ইয়াবা, ১০ গ্রাম ২০০ পুরিয়া হেরোইন, ৬ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ১টি গাঁজার গাছ, ৩২ বোতল ফেনসিডিল ও ৯ লিটার দেশিমদ জব্দ করা হয়েছে।

এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading