পল্টনে ককটেল বিস্ফোরণ: বিএনপির ৩ কর্মী গ্রেফতার
উত্তরদক্ষিণ । রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:১৫
রাজধানীর পল্টনে শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- বিএনপি কর্মী তারিকুল ইসলাম (৩০), আবু ছায়েদ পাটোয়ারী (৪৫), শ্রমিক দলের কর্মী মো. আবু বকর (৫৪)।
এর আগে, এ ঘটনায় গ্রেফতার তিন আসামিসহ ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে পল্টন থানায় মামলা করে পুলিশ।
ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এটি বিএনপির গণসমাবেশ বানচাল করার মাস্টারপ্ল্যান। আওয়ামী সরকারের নির্দেশিত গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ প্রযোজনা। নেতা-কর্মীদের গ্রেফতারের প্রেক্ষাপট তৈরি করতে এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে যতই নীল নকশা করা হোক, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে নয়াপল্টনের গণসমাবেশ সফল করবে।’
ইউডি/এআই

