দরপতনের শীর্ষে কোহিনুর কেমিক্যালস
উত্তরদক্ষিণ । রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:০২
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে কোহিনুর কেমিক্যালস লিমিটেড। আজ শেয়ারটির দর ৬১ টাকা ৫০ পয়সা বা ১৩.৪৯ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (৪ ডিসেম্বর) কোম্পানিটি সর্বশেষ ৩৯৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫৯০ বারে ১৯ হাজার ১০টি শেয়ার লেনদেন করেছে।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর চার টাকা ৭০ পয়সা বা ৬.৮৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
ই-জেনারেশন লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর তিন টাকা ৭০ পয়সা বা ৫.৯২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ৫৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হলো- বসুন্ধরা পেপার মিল, নাভানা ফার্মা, হাক্কানি পাল্প, ইস্টার্ন হাউজিং, আইসিবি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও মেঘনা সিমেন্ট লিমিটেড।
ইউডি/এআই

