আরও বেশি অন্যের যত্ন নিতে হবে, নাগরিকদের উদ্দেশে জেলেনস্কি

আরও বেশি অন্যের যত্ন নিতে হবে, নাগরিকদের উদ্দেশে জেলেনস্কি

উত্তরদক্ষিণ । সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:০১

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোতে রুশ বাহিনী ক্রমাগত বোমাবর্ষণ ও গুলি ছোড়ার কারণে দেশটির অনেক শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে শীতকাল ইউক্রেনীয় জনগণের জন্য কঠিন হতে যাচ্ছে। রোববার দিবাগত রাতে এমন শঙ্কার কথা জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ভার্চুয়ালি ভাষণে তিনি বলেন, ‘এই শীতে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হবে আমাদের। একে অপরকে আগের চেয়ে আরও বেশি পাশে থেকে সাহায্য করতে হবে। অন্যের আরও বেশি যত্ন নিতে হবে। দয়া করে কেউ জিজ্ঞেস করবেন না, সাহায্য করতে পারবেন কি না এবং কীভাবে? যখনই দেখবেন কেউ সমস্যায় রয়েছেন তখনই পাশে দাঁড়ান।’

এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দ্য হিল।

গত মাস থেকে ইউক্রেনের বেশিরভাগ বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে মস্কো। লাখ লাখ মানুষ ব্ল্যাকআউটের কবলে পড়ে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে জোরেশোরে কাজ করছে জেলেনস্কির প্রশাসন।

এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘রুশ বাহিনী এই শীতকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে চায়।’

রোববার টেলিগ্রামে কিয়েভের মেয়র ভিটালি ক্লিসকো জানান, সোমবার ব্ল্যাকআউট সীমিত হবে। কিন্তু পরিস্থিতি খুবই জটিল রয়ে গেছে।

ইউক্রেনের জ্বালানি অবকাঠামো পুনরুদ্ধারে এবং শীতকালে ইউক্রেনীয়দের সহায়তায় পাঁচ কোটি ৩০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে আমেরিকা।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading