দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:১০

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩০৪টি প্রতিষ্ঠানের মধ্যে ২৫টির দর বেড়েছে, ৫৮টির দর কমেছে, ২২১টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ওরিয়ন ইনফিউশনের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস রবিবার ওরিয়ন ইনফিউশনের ক্লোজিং দর ছিল ৫২৭ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৫৬৭ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর ৩৯ টাকা ৫০ পয়সা বা ৭.৪৮ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এডিএন টেলিকমের ৬.৯২ শতাংশ, বিডি থাই ফুডের ৩.৯৫ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৩.৮৯ শতাংশ, সোনালী আঁশের ২.১৬ শতাংশ, শাহজালাল ইসলামি ব্যাংকের ২.১০ শতাংশ, মুন্নু সিরামিকের ১.৮০ শতাংশ, বিডিকমের ১.৩৪ শতাংশ, আমরা টেকনোলজির ১.২৬ শতাংশ এবং বাটা সুয়ের ১.০২ শতাংশ দর বেড়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading