‘জঙ্গি পালানোর দায় আইনশৃঙ্খলা বাহিনী এড়াতে পারে না’

‘জঙ্গি পালানোর দায় আইনশৃঙ্খলা বাহিনী এড়াতে পারে না’

উত্তরদক্ষিণ । সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:৫৩

ঢাকার আদালত থেকে গত ২০ নভেম্বর দুই জঙ্গি পালিয়ে যায়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন খন্দকার আল মঈন।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক বলেন, ‘জঙ্গিদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিমসহ র‌্যাব কাজ করছে। তাদের গ্রেপ্তার করতে পারব বলে আশা আমাদের।’

‘আদালত চত্বর থেকে জঙ্গি পালানোর ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে অবশ্যই দায় এড়াতে পারি না আমরা। জঙ্গিদের ব্যাপারে আগের কোনো তথ্য থাকলে পদক্ষেপ নেয়া সহজ হতো। অথবা তাদের পালিয়ে যাওয়ার বিষয় রোধ করা সম্ভব হতো। তবে তাদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। তাদের আগের অপরাধ কার্যক্রম, বিভিন্ন জায়গায় বিচরণের সিসিটিভি ফুটেজ সবকিছু পর্যবেক্ষণ করে কাজ করছি আমরা’

এছাড়া আদালত থেকে পালিয়ে যাওয়া দুই জঙ্গি দেশে রয়েছেন, না পালিয়ে গেছেন এমন প্রশ্নে কমান্ডার মঈন বলেন, ‘এই ব্যাপারে নিশ্চিত নই। তবে যে সিসিটিভি ফুটেজ পেয়েছি সেসব নিয়ে আমরা কাজ করছি। পাশাপাশি পুলিশের অন্যান্য ইউনিটও এই ব্যাপারে কাজ করছে।’

গত ২০ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয়। পুলিশের চোখে স্প্রে করে কিল-ঘুষি মেরে ছিনিয়ে নেওয়া হয় তাদের।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading