করোনাভাইরাস: আক্রান্ত ও মৃত্যুশূন্য চট্টগ্রাম
উত্তরদক্ষিণ । সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:০৭
গত ২৪ ঘণ্টায় ২১১টি নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পায়নি স্বাস্থ্য বিভাগ। এদিন করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
সোমবার (৫ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে সাতটি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ২৯ হাজার ৫১৫ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৯৪ হাজার ৪৩৬ জন এবং উপজেলায় ৩৫ হাজার ৭৯ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা এক হাজার ৩৬৯ জনের মধ্যে ৭৩৭ জন মহানগর এবং ৬৩২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে, করোনার প্রকোপ কমে এলেও চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
ইউডি/এআই

