বিএনপি নেতা রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
উত্তরদক্ষিণ । সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:৪৪
সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সোমবার (৫ ডিসেম্বর) আদালতের বেঞ্চ সহকারী আতিকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিনজন আদালতে হাজিরা দেন। তবে রিজাভীসহ বাকি তিনজন আদালতে হাজির হননি।
‘এজন্য বিচারক তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ২৯ মার্চ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য রয়েছে’, বলেন আতিকুর রহমান।
ইউডি/এআই

