বৈবাহিক ধর্ষণের শিকার বাঁধন

বৈবাহিক ধর্ষণের শিকার বাঁধন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:১০

লাক্স তারকা আজমেরী হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’, ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ নামে বেশ কিছু জনপ্রিয় সিনেমা-সিরিজের প্রধান চরিত্রে কাজ করেছেন তিনি। তবে এই অভিনেত্রীর দাম্পত্যজীবন খুব একটা রঙিন নয়। শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়েছেন এমন অভিযোগ করেছেন তিনি। জানিয়েছেন বৈবাহিক ধর্ষণের শিকার হওয়ার কথা।

সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন এই অভিনেত্রী। শ্বশুরবাড়ির অত্যাচার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম এভাবেই হয়তো থাকতে হয়। অনেকেই উপদেশ দিয়েছিলেন- এসব সমস্যার সমাধান হলো বাচ্চা। কিন্তু কাউকে বোঝাতে পারিনি, আমি বৈবাহিক ধর্ষণের শিকার।’

বাঁধন জানান, বিয়ের পর জোর করে বাঁধনের সঙ্গে শারীরিক সম্পর্কের চেষ্টা করতেন স্বামী।

‘আমার প্রাক্তন শ্বশুরবাড়ির লোকজন পড়াশোনা করতে দিত না। বন্ধুদের সঙ্গে যোগাযোগ পুরো ছিন্ন করে দিতে বাধ্য করেছিল’, বলেন বাঁধন।

সব অশান্তি আর ঝামেলার অবসান ঘটিয়ে পড়াশোনা শেষ করেন বাঁধন। বর্তমানে মেয়েকে নিয়ে এখন শান্তির সংসার।

বাঁধন ২০১০ সালের ৮ সেপ্টেম্বর ব্যবসায়ী মাশরুর সিদ্দিকীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। বিয়ের পরে সংসার নিয়ে ব্যস্ত থাকায় কিছুদিন অভিনয়ে দেখা যায়নি তাকে।

সংসার জীবন সুখের না হওয়ায় ২০১৪ সালের ১০ আগস্ট বিচ্ছেদের আবেদন করেন অভিনেত্রী। ওই বছরের ২৬ নভেম্বর আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাদের।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading