ওবায়দুল কাদেরের সঙ্গে প্রণয় ভার্মার সাক্ষাৎ
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:২৩
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে মন্ত্রণালয়ের অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ইন্ডিয়ার হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে এই সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ইন্ডিয়ার আর্থিক সহায়তায় বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ে আলোচনা হয় বলে মন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়।
ইউডি/এ

