গরুর পেটে ৬৫ কেজি প্লাস্টিক

গরুর পেটে ৬৫ কেজি প্লাস্টিক

উত্তরদক্ষিণ । বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ০৯:৩০

গরুর পেটে থেকে ৬৫ কেজি প্লাস্টিক ও ধাতব বর্জ্য উদ্ধার করেছেন চিকিৎসকরা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ইন্ডিয়ার তামিলনাড়ুর মাদুরাইতে। কয়েকদিন ধরে খাওয়া দাওয়া করছিল না গরুটি। এমনকি পানিও পান করতে পারছিল না।

ফলে মালিক গুরুটি নিয়ে পশু হাসপাতালে যান। তিনি চিকিৎসককে জানান, গরু ঠিক মতো পানি খাচ্ছে না, খাওয়া-দাওয়াও বন্ধ হয়ে গেছে। চিকিৎসকরা তখন গরুটির বেশ কয়েকটি পরীক্ষা করেন। তখনই পাকস্থলীতে অদ্ভুত কিছু জিনিস নজরে আসে চিকিৎসকদের। তারা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

অস্ত্রোপচার করে গরুটির পেট থেকে ৬৫ কেজি প্লাস্টিক ও ধাতব বর্জ্য উদ্ধার করেন চিকিৎসকরা।
চিকিৎসকরা জানান, পেটের ভেতর বর্জ্যগুলি দলা পাকানো অবস্থায় ছিল। একটা বড় মণ্ড তৈরি হয়েছিল পাকস্থলীর ভেতর। সেগুলোর বিষক্রিয়ায় গরুর শারীরিক অবস্থা খারাপ হচ্ছিল। আর কিছু দিন এই অবস্থায় থাকলে মৃত্যুও হতে পারত গরুটির।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading