‘শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে’
উত্তরদক্ষিণ । বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:০৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যুদ্ধ নয়, শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব।’
বুধবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লিট রিভিউ’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ‘সমুদ্র সম্পদ কাজে লাগাতে কাজ করছে সরকার।’
এর আগে কক্সবাজারের ইনানীতে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউয়ের (আইএফআর) আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।
এ আয়োজনে যোগ দিয়েছেন আমেরিকা, চীন ও ইন্ডিয়াসহ ২৮ দেশের নৌবাহিনীর সদস্যরা।
ঢাকা থেকে হেলিকপ্টারে বুধবার সকাল ১০টার দিকে কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে সড়ক পথে তিনি বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লিট রিভিউ (আইএফআর)-২০২২-এর অনুষ্ঠানস্থলে যান।
আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক সামরিক ভাবমূর্তি ও সক্ষমতার নতুন বার্তা দিতে এবার বাংলাদেশ আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০২২। বিভিন্ন দেশ থেকে আসা যুদ্ধজাহাজ নিয়ে প্রথমবার এ আয়োজনে অংশ নিচ্ছে তারা।
ইউডি/এ

