কর জালিয়াতি, ট্রাম্পের প্রতিষ্ঠান দোষী প্রমানিত

কর জালিয়াতি, ট্রাম্পের প্রতিষ্ঠান দোষী প্রমানিত

উত্তরদক্ষিণ । বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:৫৩

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কর জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) নিউইয়র্ক জুরি ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন ও ট্রাম্প পেরোল’ করপোরেশনকে প্রথমবারের মতো সার্বিকভাবে দোষী সাব্যস্ত করেছে। খবর আলজাজিরার।

আমেরিকার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। ট্রাম্প এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তবে জেমস নামের একজন ডেমোক্রেট এ রায়ের প্রশংসা করেন।

আশঙ্কা করা হচ্ছে, এ রায়ের কারণে তিনি জটিলতায় পড়তে পারেন। যদিও ট্রাম্প নিজে অভিযুক্ত হননি। তবে এসব কোম্পানির সঙ্গে তার নাম জড়িত। প্রতিষ্ঠান দুটি বর্তমানে পরিচালনা করছেন ট্রাম্পের দুই ছেলে ডোনাল্ড জুনিয়র ও এরিক ট্রাম্প।

এ দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গত ১৩ বছর ধরে ভুয়া ব্যসায়িক রেকর্ড তৈরি করে কর ফাঁকি দিয়ে আসছিল।

বিচারকরা কৌঁসুলিদের সঙ্গে সম্মত হয়েছেন যে, ট্রাম্প অর্গানাইজেশন ২০০৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত শীর্ষ কর্মকর্তাদের দেওয়া ক্ষতিপূরণের কথা গোপন করেছিল।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading