নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১

নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১

উত্তরদক্ষিণ । বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:২৪

রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মকবুল হোসেন নামে একজন নিহত হয়েছেন।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

মকবুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিএনপি কার্যালয়ের সামনে থেকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘তার পকেটে থাকা মোবাইল ফোন থেকে পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় তার নাম মকবুল হোসেন।’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতের শরীরে শটগানের গুলির আঘাত ছিল।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading