রুহুল কবির রিজভী আটক

রুহুল কবির রিজভী আটক
নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে আটক করে নিয়ে গেছে পুলিশ। একই সঙ্গে স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েলকেও আটক করা হয়।

উত্তরদক্ষিণ । বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:১৩

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করেছে পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ২৫ মিনিটের দিকে তাকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে আপক করা হয়। তাকে প্রিজন ভ্যানে উঠিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ।

বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে রুহুল কবির রিজভীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

এর আগে সন্ধ্যা ৫টা ৬ মিনিটে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকারের নেতৃত্বে ডিবির মতিঝিল বিভাগের একটি ইউনিট বিএনপির কেন্দ্রীয় কার্যালয় প্রবেশ করে। তারা কার্যালয়ের ভেতরে অভিযান চালায়।

বিএনপি কার্যালয়ের ভেতরে দরজা লাগিয়ে অবস্থান নেন যেসব নেতাকর্মীরা, তাদের দরজা ভেঙে আটক করা হয়। অন্তত পাঁচ থেকে সাত জন নেতাকে বিএনপি কার্যালয়ের ভেতর থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে বিএনপিকর্মীরা জানান, চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে সন্ধ্যা ৫টার দিকে আটক করে নিয়ে গেছে ডিবি পুলিশ।

এছাড়া পুরো পল্টন এলাকা পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছে। এখন কেন্দ্রীয় কার্যালয়সহ আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।

এর আগে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে আটক করে নিয়ে গেছে পুলিশ।

একই সঙ্গে স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েলকেও নিয়ে গেছে পুলিশ। তবে তাদের আটকের বিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি পুলিশ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading