নাশকতা মামলায় হাজিরা দিলেন ফখরুল-আব্বাস-আলাল

নাশকতা মামলায় হাজিরা দিলেন ফখরুল-আব্বাস-আলাল

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১০:৩৮

রাজধানীর শাহবাগ থানার নাশকতার দুই মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালতে তারা হাজিরা দেন।

এদিন সকাল ৮টার দিকে ফখরুল আদালতে উপস্থিত হন। এ সময় তিনি তার আইনজীবীর চেম্বারে অবস্থান করেন। প্রায় একই সময়ে আদালতে আসেন মির্জা আব্বাস ও আলাল। এরপর সকাল সাড়ে ৯টার পর তারা হাজিরা দেন।

২০১৯ সালের ডিসেম্বরে শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগে দুটি মামলা হয়। ওই দুই মামলার তদন্ত চলছে। এ মামলার আসামি মির্জা ফখরুল, মির্জা আব্বাস ও আলাল।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading