‘নিখোঁজ’ ইশরাক বক্তব্য দিলেন বিএনপির সমাবেশে

‘নিখোঁজ’ ইশরাক বক্তব্য দিলেন বিএনপির সমাবেশে

উত্তরদক্ষিণ । শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:৪৫

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে ‘নিখোঁজ’ ইশরাক হোসেনের দেখা মিলেছে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে। শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর গোলাপবাগ মাঠে শুরু হওয়া সমাবেশে তিনি বক্তব্য দেন।

দুই বছর আগে মতিঝিলে গাড়ি পোড়ানোর এক মামলায় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সদস্য ইশরাকের নামে গত ৫ ডিসেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

ওইদিন রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গনি চৌধুরী সাংবাদিকদের জানান, ব্যক্তিগত সহকারীসহ ইশরাক নিখোঁজ হয়েছেন। বিকেল থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

তবে এ বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানানো হয়েছিল।

সে সময় ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মিঠু বিশ্বাস বলেছিলেন, ‘ইশরাক হোসেনের নিখোঁজের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা আমাদের কাছে রয়েছে। তবে তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading