‘আল-হিল্ম’ বল দিয়ে হবে বিশ্বকাপের ফাইনাল

‘আল-হিল্ম’ বল দিয়ে হবে বিশ্বকাপের ফাইনাল

উত্তরদক্ষিণ । রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:৫০

কাতার বিশ্বকাপের গ্রুপপর্ব, রাউন্ড অব সিক্সটিন এবং কোয়ার্টার ফাইনালে ব্যবহার করা হয়েছে আল-রিহলা। কিন্তু সেমিফাইনাল ও ফাইনালে জন্য নতুন বল ব্যবহার করার ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

আল-হিল্ম নামক বলটি সরবরাহ করেছে ফিফার অফিসিয়াল পার্টনার অ্যাডিডাস। আরবি আল-হিল্মের বাংলা অর্থ স্বপ্ন।

এক বিবৃতিতে ফিফা এ কথা নিশ্চিত করে। আল-হিল্মও থাকছে আল-রিহলার মতো ‘কানেক্টেড টেকনোলজি’। অ্যাডিডাস ও ফিফার এই বিশেষ প্রযুক্তিতে বলটি কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত থাকে। বল গোললাইন পার হলে কিংবা অফসাইডের বিষয়ে ভেতরে সংযুক্ত বিশেষ সেন্সরের মাধ্যমে সংকেত পাঠিয়ে রেফারিকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

মরুভূমির বালুর সোনালি রঙে করা হয়েছে বলটির মূল নকশা। একই সঙ্গে বলের ওপর রয়েছে কাতার বিশ্বকাপের লোগো ও দেশটির রাজধানী দোহার আদলে গ্রাফিকসের কাজ।

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ও মরক্কো-ফ্রান্সের সেমিফাইনালসহ বিশ্বকাপের ফাইনাল হবে এই বল দিয়ে। এছাড়া তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচটিও আল-হিল্ম দিয়ে খেলা হবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading