লেনদেনের শীর্ষে স্যালভো কেমিক্যাল

লেনদেনের শীর্ষে স্যালভো কেমিক্যাল

উত্তরদক্ষিণ । রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:৪০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (১১ ডিসেম্বর) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে স্যালভো কেমিক্যাল লিমিটেড।

আজ কোম্পানিটির ৪০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার কোম্পানিটি ৬৪ লাখ ৮১ হাজার ৪৬৯টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড। কোম্পানিটির ৮১ লাখ ১৭ হাজার ৫৩৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৪ কোটি ৮৫ লাখ টাকা।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১৭ লাখ ৫৩ হাজার ৩০০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০ কোটি ৩২ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-জেনেক্স ইনফোসিস, বেক্সিমকো ফার্মা, বীচ হ্যাচারি, আমরা নেটওয়ার্কস, আমরা টেকনোলজি, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ও মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading