সূচকের উত্থানে দেড় ঘণ্টায় লেনদেন ২৫৬ কোটি টাকা

সূচকের উত্থানে দেড় ঘণ্টায় লেনদেন ২৫৬ কোটি টাকা
ছবিটি প্রতীকী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:২২

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নামমাত্র উত্থানে লেনদেন চলছে। তবে ডিএসইসিতে শুরুর দেড় ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ২৫৬ কোটি টাকা।

ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১ টায় প্রধান সূচক (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮০ পয়েন্টে। আর শরিয়াহ্ সূচক (ডিএসইএস) ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৬ পয়েন্টে। এবং ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১৫ পয়েন্টে।

এই সময়ের মধ্যে মোট ২৫৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।

এসময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৭০টির, কমেছে ১৮টির। আর অপরিবর্তিত রয়েছে ২২৫টি কোম্পানির শেয়ার দর।

ইউডি/এ

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading