চট্টগ্রাম টেস্টে প্রথম সেশনে বাংলাদেশের দাপট

চট্টগ্রাম টেস্টে প্রথম সেশনে বাংলাদেশের দাপট

উত্তরদক্ষিণ । বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:০৫

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ইন্ডিয়ার টপ অর্ডারের তিন ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছে বাংলাদেশ। প্রথম সেশন শেষে ২৬ ওভারে সফরকারীদের সংগ্রহ তিন উইকেটে ৮৫ রান। ফলে প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে টাইগাররা।

২০ রানে তাইজুল ইসলামের শিকার হন শুভমান গিল। এরপর অধিনায়ক লোকেশ রাহুলকে (২০) বোল্ড করেন পেসার খালিদ আহমেদ। তাইজুল ইসলামের দ্বিতীয় শিকার হন বিরাট কোহলি। ব্যক্তিগত এক রানে এলবিডব্লিউ হন ডানহাতি এই ব্যাটার।

এর আগে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে ইন্ডিয়া। এ ম্যাচের শুরুতে অধিনায়ক সাকিব আল হাসানের খেলা নিয়ে ছিল সংশয়। কিন্তু বুধবার (১৪ ডিসেম্বর) সকালে সুস্থ হয়ে ওঠেন তিনি। ইনজুরির কারণে ওয়ানডে সিরিজের পর টেস্টেও খেলা হচ্ছে না তামিম ইকবালের।

তার পরির্বতে একাদশে সুযোগ পেয়েছেন বাঁহাতি ব্যাটার জাকির হাসান। দেশের ১০১তম টেস্ট ক্রিকেটার হিসেবে ক্রিকেটের অভিজাত ফরম্যাটে অভিষেক হলো তার।

এদিকে টেস্ট একাদশে ফিরেছেন ইয়াসির আলী। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ সিরিজে ছিলেন না তিনি। চট্টগ্রামে তিন স্পিনার নিয়ে খেলতে নেমেছে দুদল।

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, ইয়াসির আলি, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।

ইন্ডিয়া একাদশ : লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading