ঘুষের টাকা গিলে খেলো পুলিশ!

ঘুষের টাকা গিলে খেলো পুলিশ!

উত্তরদক্ষিণ । বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:১২

মহিষ চুরির মামলায় ঘুষ নিয়ে ভিজিল্যান্স কর্মকর্তাদের কাছে হাতেনাতে ধরা পড়লেন পুলিশের এক কর্মকর্তা। সেসময় প্রমাণ লুকাতে টাকা গিলে ফেলার চেষ্টা করেন তিনি। ইন্ডিয়ার হরিয়ানার ফরিদাবাদে এ ঘটনা ঘটে।

এরই মধ্যে সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে জানানো হয়, ওই পুলিশ কর্মকর্তার নাম মাহেন্দ্র উলা।

ভিডিওতে দেখা যায়, ধরা পড়ার সঙ্গে সঙ্গে ঘুষের টাকা মুখে ভরে ফেলেন মাহেন্দ্র। তাৎক্ষণিক তা গিলে ফেলার চেষ্টা করেন তিনি। সেসময় তার মুখ থেকে সেটা বের করতে ধস্তাধস্তি শুরু করেন ভিজিল্যান্স কর্মকর্তারা।

একপর্যায়ে মাহেন্দ্রকে মাটিতে ফেলে মুখের ভেতরে আঙুল ঢুকিয়ে ঘুষ বের করার চেষ্টা করেন তারা। এক্ষেত্রে ব্যর্থ হন ভিজিল্যান্স কর্মকর্তারা। পরে তাকে গাড়িতে তুলে নিয়ে যান তারা।

সম্প্রতি শুভনাথ নামে এক ব্যক্তির মহিষ চুরি হয়। সেটি উদ্ধারের জন্য ওই পুলিশ কর্মকর্তার দ্বারস্থ হন তিনি। পরে তার কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন মাহেন্দ্র। ইতোমধ্যে তাকে ছয় হাজার টাকা দেন তিনি।

এরপর বাকি টাকা দাবি করায় ভিজিল্যান্স ডিপার্টমেন্টে অভিযোগ করেন শুভনাথ। ফলে অভিযান চালায় তারা। পরে এই ঘটনা ঘটে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading